২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বিশেষ বাহিনীকে কারজাইয়ের বহিষ্কারাদেশ

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে দুই সপ্তাহের মধ্যে ওয়ারডাক প্রদেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

মার্কিন বিশেষ বাহিনীর হয়ে কর্মরত আফগানরা নির্যাতন এবং গুম এর ঘটনায় জড়িত- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কারজাই এ নির্দেশ দিলেন বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।

আফগানিস্তানে এখন সন্ত্রাসবিরোধী অভিযানের অগ্রভাগে আছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ওয়ারডাক প্রদেশ।

যুক্তরাষ্ট্রের একজন মুখপাত্র বলেছেন, তারা সব অভিযোগই গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

তবে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।