২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিশরের মুদ্রা মান হারাবে না’

মিশরের মুদ্রা ‘পাউন্ড’ মান ধরে রাখতে পারবে বলে দাবি করেছেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এক উপদেষ্টা। মিশরীয় পাউন্ডের ক্রমাগত অবমূল্যায়ন বন্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Feb 2013, 01:02 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

রোববার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মুরসির বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা এসাম হাদ্দাদ।

চলতি বছরের শুরু থেকে ডলারের বিপরীতে মিশরীয় পাউন্ডের ৮ শতাংশ অবনমন হয়েছে। তবে মিশরীয় পাউন্ডের আর অবমূল্যায়ন হবে না বলে মনে করেন হাদ্দাদ।

আমি মনে করি মুদ্রামান স্থিতাবস্থায় পৌঁছেছে,” বলেন তিনি।

বাজারের অবস্থার সাথে তাল রেখে অবনমন হলে কোনো ক্ষতি নেই,” বলেন হাদ্দাদ।

২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে গত দুইবছর ধরে মিশর জুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতায় ডলারের সঙ্গে মিশরীয় পাউন্ডের ব্যবধান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।

গত বছর নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে সহিংস প্রতিবাদ শুরু হলে মিশরীয় পাউন্ডের ওপর আরো চাপ তৈরি হয়।

এতে অর্থনীতি পুনরুদ্ধারের আশা আরো সূদূরপরাহত হয়ে ওঠে।

হাদ্দাদ জানান, মিশরীয় মুদ্রা অবমূল্যায়ন হতে হতে যেন কাগজে পরিণত না হয় তার জন্য তারা যথেষ্ট সতর্ক।

তিনি বলেন, “যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তাতে এ ধরনের কোনো সম্ভবনা আছে বলে আমরা মনে করি না, আমাদের আশা এর হারানো মান পুনরুদ্ধার হবে।”