বাগাদাদের বোমা হামলায় নিহত ২৬
রোববার রাজধানীর সদর সিটি, হাবিবিয়া, কাহিরা ও অপর দুটি এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে শিয়াদের লক্ষ্য করে চালানো হামলার জন্য সাধারণ দেশটির আল কায়েদার সঙ্গে সম্পর্কিত সুন্নি জঙ্গিগোষ্ঠিগুলোকে দায়ী করা হয়।
শনিবার এক আত্মঘাতী হামলায় ইরাকের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পরদিনই এসব হামলা চালানো হল।
