২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া: বিদ্রোহীদের দখলে আল-শাদ্দাদেহ

সিরিয়ার হাসাকা প্রদেশে তেলসমৃদ্ধ আল-শাদ্দাদেহ শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে জানিয়েছে সরকার-বিরোধী সংগঠনগুলো।আল নুসরা ফ্রন্ট শহরটি দখল করে।লড়াইয়ে হতাহতের সংখ্যা শতাধিক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Feb 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

সিরিয়ায় তিন দিন তুমুল লড়াইয়ের পর বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে তেল সম্বৃদ্ধ শহর আল-শাদ্দাদেহ বিদ্রোহীরা দখল করে নিয়েছে।প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী সংগঠনগুলো একথা জানিয়েছে।

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট্রের ইসলামি যোদ্ধারা শহরটি দখল করে।সরকারি বাহিনীর সঙ্গে তাদের লড়াইয়ে ৩০ ইসলামি যোদ্ধা ও ১০০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

শাদ্দাদেহ দখলের মধ্যদিয়ে সিরিয়ার বিদ্রোহীরা প্রদেশটির রাজধানী হাসাকা দখলে একধাপ এগিয়ে গেল।হাসাকা প্রদেশের রাজধানীর নামও হাসাকা।এর দক্ষিণে শাদ্দাদেহ শহরের অবস্থান।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শাদ্দাদেহ দখলের খবর দেয়ার পর নুসরা তাদের বিজয়ের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে।

এতে দেখা যায়, তারা আল্লাহু আকবার ও নুসরা নুসরা বলে শ্লোগান দিচ্ছে।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র মুখপাত্র ওমর আবু লাইলা বলেন, সরকার ও সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার একটি ঘাঁটির পতনের পর নুসরাসহ অন্যান্য বিদ্রোহীরা শাদ্দাদেহ শহর দখল করেছে।

তিনি আরো বলেন, বিদ্রোহীরা ইউফ্রেতিস নদীর দিক থেকে শাদ্দাদেহ শহরের দিকে এগিয়ে গেলে সেনারা পিছু হটে।