২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে নির্বাচনী সহিংসতায় নিহত ১২

ভারতের আসাম রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতায় মঙ্গলবার অন্তত ১২ জন নিহত হয়েছে।এ ঘটনায় আসামের সঙ্গে বাংলাদেশ সীমান্তের গোয়ালপাড়ায় কৃষ্ণাই পুলিশ স্টেশন এলাকায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

আসামের প্রিন্সিপাল সেক্রেটারি জিডি ত্রিপাথি বলেন, মঙ্গলবার সকালে তৃতীয় পর্বের পঞ্চায়েত নির্বাচন শুরু হয়। এ সময় ওই এলাকার অনেকগুলো ভোট কেন্দ্রে বেশকিছু মানুষ হামলা চালায়।পরিস্থিতি সামাল দিতে গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ।

লোহার রড, কুড়াল, ছুরি এবং ছড়ি নিয়ে ৪০০ নারী-পুরুষ ধুপধোরা পুলিশ স্টেশনের খাইবারিতে কাঠালমারির স্কুলের ভোটকেন্দ্রে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের পাল্টা গুলিতে এক নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

একইধরনের ঘটনায় পালসার এলাকায় তিনজন, কাচুয়েলায় একজন এবং শিলোপাথারে একজন নিহত হয়েছে।

সহিংসতার ঘটনায় কৃষ্ণাই পুলিশ স্টেশন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে।