২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর ধর্ষণবিরোধী আইন অনুমোদন করলেন প্রণব

মৃত্যুদণ্ডের শাস্তির বিধানসহ কঠোর ধর্ষণবিরোধী আইন অনুমোদন করেছেন ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 09:29 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

গণধর্ষণের পর প্রহৃত হয়ে দিল্লির এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর পর ধর্ষণের কঠোর শাস্তির দাবির মুখে আইনটি অনুমোদিত হল।

সরকার সুপারিশকৃত আইনটিতে রোববার ভারতীয় প্রেসিডেন্ট সম্মতি দেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

প্রেসিডেন্ট দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “নারীর বিরুদ্ধে অপরাধের জন্য জারি করা অধ্যাদেশটিতে সম্মতি দিয়েছেন ভারতীয় প্রেসিডেন্ট। আইনটি শিগগিরই বাস্তবায়িত হবে তবে পাশপাশি পার্লামেন্টে আলোচনার জন্যও পেশ করা হবে।”

ছয়মাসের জন্য প্রযোজ্য এই অধ্যাদেশটি ভারতীয় পার্লামেন্টে অনুমোদিত না হলে ওই সময় পর আপনাআপনি বাতিল হয়ে যাবে।