২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির গণধর্ষণ: ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 02 Feb 2013, 05:16 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

একটি দ্রুত বিচার আদালত শনিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মঙ্গলবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রাখা হয়েছে।

অভিযুক্তরা হলেন- রাম সিং ও তার ভাই মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর। এদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।

নিহতের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন সংযুক্ত করে আগামী সপ্তাহে এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেবে পুলিশ।

এদিন আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন ওই পাঁচ আসামি।

গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ এবং

এক ছেলে বন্ধুসহ তাকে মারধরের পর রক্তাক্ত অবস্থায় দুজনকে বাস থেকে ফেলে দেয়া হয়। এর দুই সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হলেও ষষ্ঠ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কিশোর আদালতে তার বিচার করার সিদ্ধান্ত নেন বিচারকরা।

তাতে তার সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে। তাহলে তাকে ওই দণ্ড ভোগ করতে হবে কিশোর সংশোধনাগারে অবস্থানের মধ্য দিয়ে যদিও পুলিশ বলছে, ওই ঘটনায় সেও সমান অপরাধী।