দিল্লি ধর্ষণ: ষষ্ঠ অভিযুক্তের বিচার হবে কিশোর আদালতে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণ মামলায় ষষ্ঠ অভিযুক্তের বয়স নিয়ে সোমবার রুল জারি করেছে আদালত।
কিশোর আদালতের বিচারক বোর্ড বিদ্যালয়ে অভিযুক্তের জমা দেয়া সনদে উল্লিখিত জন্মতারিখ (১৯৯৫ সালের ৪ জুন) সত্য বলে গ্রহণ করেছে।
কর্মকর্তারা আদালতে সনদটি উপস্থাপন করার পর মেজিস্ট্রেট রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন এক আইনজীবী।
সনদ অনুযায়ী, অভিযুক্তের বয়স ১৭ হওয়ায় তাকে কিশোর আদালতে বিচার করার রায় হয়েছে। দোষ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৩ বছরের সাজা হতে পারে।
ধর্ষণ মামলায় অভিযুক্ত অন্য ৫ জনের বিচার হচ্ছে বিশেষ একটি দ্রুত-বিচার আদালতে। দোষ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।এরা হচ্ছেন রাম সিং, তার ভাই মুকেশ, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর।
গত ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী ওই মেডিকেল ছাত্রী। জীবনের সঙ্গে লড়াই করে কয়েকদিন পর মারা যায় মেয়েটি।
এ ঘটনায় গোটা ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দাবি ওঠে সমাজের সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার।
