করাচিতে বিভিন্ন ঘটনায় ১৩ জন নিহত
পাকিস্তানের করাচিতে বেশ কয়েকটি সহিংস ঘটনায় অন্ততপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
সোমবার সকালে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলি জিন্নাহর সমাধির কাছে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।
অপর এক ঘটনায় করাচির সোরাব ঘট এলাকায় একজন নিহত হয়েছেন।
নিউ করাচির ৫-জে সেক্টরে একটি রাজনৈতিক দলের কর্মী ও দুই বছরবয়সী একটি শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
এ ছাড়াও করাচির লিয়ার এলাকায় দুয়া হোটেলের কাছে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে।
ওই লিয়ার এলাকাতেই আরো দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে।
অপর এক ব্যক্তি সারজানি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
অরঙ্গি এলাকায় একটি ৮ বছর বয়সী শিশু লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হয়েছে। অপর এক ব্যক্তি করাচির কোরাঙ্গি এলাকায় খুন হয়েছেন।
নিউ করাচির ৫-জে ও ৫-ই সেক্টরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এতে একজন আহত হয়েছেন।
