২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সমুদ্রের গভীর থেকে উৎক্ষেপণ যোগ্য মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 06:05 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

রোববার দুপুর ১টা ৪০ মিনিটে বঙ্গোপসাগরে এই পরীক্ষা চালানো হয়।

বিও৫ নামের ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের প্রায় ৫০ মিটার গভীর থেকে উৎক্ষেপণ করা হয়।পানি থেকে ওঠার পর নির্ধারিত লক্ষ্যে ৬ মিনিটের মধ্যে এটি আঘাত করতে সক্ষম।

হায়দরাবাদে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ণ পরীক্ষাগারের পরিচালক একে চক্রবর্তী এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সাবমেরিন থেকে উৎক্ষেপনের জন্য এই নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্রটি এখন পুরোপুরি প্রস্তুত।”

“এর আগে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও চীনের হাতে এই ধরনের ক্ষেপণাস্ত্র ছিলো। এবার ভারতও এই দলে যোগ দিলো। ভারত এখন আকাশ, মাটি ও সাগর থেকে তাদের নিউক্লিয়ার অস্ত্র ছুঁড়তে সক্ষম।”

একে চক্রবর্তীর নেতৃত্বে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে জাহাজ থেকে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা করছে ভারত। এর আগে আরো ১৩বার এই ধরণের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরীক্ষা করেছে দেশটি।

এবারের পরীক্ষার পর অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, “এটা নিখুঁত এবং এর থেকে ভালো আর কিছু হতে পার না।