সামরিক বাহিনীকে এখনো পছন্দ সু চির
১৫ বছরের গৃহবন্দিত্বের পরও সামরিক বাহিনীকে পছন্দ মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির।বিবিসি বেতারে এক বক্তব্যে এমন কথাই জানিয়েছেন তিনি।
১৫ বছর ধরে গৃহবন্দী থাকার পরও দেশের সামরিক বাহিনীকে এখনো পছন্দ করেন বলে জানিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
বিবিসি বেতারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি প্রকৃতই সেনাবাহিনীকে পছন্দ করি।”
মানুষ তার এই ভাল লাগার বিষয়টি পছন্দ করে না- সেকথা জানেন উল্লেখ করে সু চি বলেন, “অনেকে আমাকে সমালোচনা করলেও সত্য হচ্ছে, আমি তাদের পছন্দ করি।কারণ, আমি সবসময়ই মনে করেছি এটা আমার বাবার সেনাবাহিনী।
অনুষ্ঠানটি ডিসেম্বরে সু চির বাড়িতে ধারণ করা। সু চির বাবা অং সানকে মিয়ানমারের জনক হিসাবে বিবেচনা করা হয় এবং তিনিই ছিলেন সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা।
সামরিক বাহিনী মিয়ানমারে অনেক ভয়ানক সব কাজ করেছে সেকথা সু চি স্বীকার করেন। তবে তারা এসব কাজ থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করে তিনি।
সুচি আরো বলেন, বৌদ্ধধর্মীয় বিশ্বাসের কারণে তিনি মিয়ানমারে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়তে সক্ষম হয়েছেন এবং পার্লামেন্টে আসন লাভের মধ্য দিয়ে এখন তাদের মোকাবেলা করতে পারছেন।
