বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৭
—ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশেপাশের এলাকায় মঙ্গলবার তিনটি আত্মঘাতী হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
পুলিশ জানায়, একটি হামলার ঘটনায় বাগদাদের দক্ষিণে মাহমুদিয়া শহরের এক সেনা তল্লাশিকেন্দ্রের কাছে দাঁড় করে রাখা বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরিত হয়ে ৫ জন নিহত হয়।
এর পরপরই বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি শহরতলীতে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে বলে জানায় কর্মকর্তারা।
এ সমস্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।তবে ইরাকজুড়ে সাম্প্রতিক এই সহিংসতার জন্য সুন্নি বিদ্রোহীদেরই দায়ী করা হয়ে আসছে।আদার টপএ দেন
