২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে বাবা-মা হচ্ছেন কেট-উইলিয়াম

আগামী জুলাইয়ে বৃটিশ রাজপুত্র উইলিয়াম ও কেটের শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে রাজপুত্রের কার্যালয় সেন্ট জেমস প্যালেস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jan 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

গত ডিসেম্বরে গুরুতর মর্নিং সিকনেসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কেটের গর্ভধারণের খবর প্রকাশ পায়।

এক বিবৃতিতে ওই কার্যালয় জানিয়েছে, “জুলাইয়ে তারা বাবা-মা হবেন বলে আনন্দের সঙ্গে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে বৃটিশ রাজদম্পতি ।”

এছাড়া কেট জমজ সন্তানের মা হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে তা সত্য নয় বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

“গত মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কেটের অবস্থার উন্নতি হচ্ছে” বলে জানিয়েছে সেন্ট জেমস প্যালেস।

যুবরাজ চার্লস’র বড় ছেলে উইলিয়াম ২০১১ সালের এপ্রিলে কেট মিডলটনকে বিয়ে করেন এবং ডিউক এন্ড ডাচেচ অব ক্যাম্ব্রিজ উপাধি পান তারা।