রাজধানী নয়াদিল্লির লোমহর্ষক গণধর্ষণ ও হত্যার ঘটনার জের চলমান থাকা অবস্থায়ই ভারতে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটছে। এবার নির্যাতিতাকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
রয়টার্স
.
রয়টার্স
Published :
14 Jan 2013, 03:55 AM
Updated :
23 Aug 2022, 10:03 AM
শনিবার বিহারের ভাগলপুরে এ ঘটনা ঘটেছে বলে রোববার এনডিটিভি অনলাইন জানিয়েছে।
শুক্রবার রাতে অমৃতসরেও আরেক এক নারী গণধর্ষণের শিকার হয়েছিলেন।
রয়টার্স
রয়টার্স
বিহার পুলিশ জানিয়েছে, নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেইলের যাত্রী ওই নারী বিক্রমশীলা ও কাহালগাও স্টেশনের মাঝামাঝি কোথাও ট্রেন থেকে নামলে তাকে একটি আমবাগানে ধরে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে লাশ আমগাছে ঝুলিয়ে রাখে অজ্ঞাত ধর্ষক খুনিরা।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্ট মর্টেমের জন্য নিয়ে যায়।
পশ্চিম বাংলার নতুন জলপাইগুড়ির এই নারী নিজপুত্রসহ কোলকাতার আলিপুর থেকে দিল্লিগামী ট্রেনে উঠেছিলেন বলে পিটিআইকে জানিয়েছেন ভাগলপুর পুলিশের এএসপি মিনু কুমারী।
ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় পথে একটি স্টেশনে তিনি নেমে যেতে চেয়েছিলেন কিন্তু সহযাত্রীরা নিষেধ করলে তিনি আর নামেননি। কিন্তু বিক্রমশীলা ও কাহালগাও স্টেশনের মাঝামাঝি ট্রেনটির গতি কমে আসলে হঠাৎ ট্রেন থেকে নেমে যান।
কেন তিনি ট্রেন থেকে নেমে গেলেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন মিনু কুমারী।
ট্রেন থেকে নেমে যাওয়ার পর একদল মদ্যপ লোক তাকে ধরে নিকটবর্তী আমবাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে মদের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছেন মিনু।
নিহতের কাছ থেকে ট্রেনের একটি টিকেট ও একটি মোবাইল ফোন নম্বার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানী নয়াদিল্লির লোমহর্ষক গণধর্ষণ ও হত্যার ঘটনার জের চলমান থাকা অবস্থায়ই ভারতে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটছে। এবার নির্যাতিতাকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৩:৫৫, ১৪ জানুয়ারী ২০১৩ | আপডেট: ১০:০৩, ২৩ আগস্ট ২০২২