২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দি পিকেকে নেতাসহ তিন নারী প্যারিসে গুলিতে নিহত

কারা বা কী কারণে এ বন্দুক হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। পিকেকে নেতা আব্দুল্লাহ ওকালানের সঙ্গে তুরস্ক সরকারের নতুন সংলাপের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটল।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি’র (পিকেকে) যুগ্ম-প্রতিষ্ঠাতা সাকিন কানসিজসহ তিন নারী বিদ্রোহী প্যারিসের কুর্দি তথ্য কেন্দ্রের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রত্যেকের শরীরে গুলির জখম সহ তাদের লাশ উদ্ধার করা হয়। প্যারিসের পুলিশ এ তথ্য জানিয়েছে।

এদিকে, এ ঘটনা ‘গ্রহণযোগ্য’ নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস।