২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা ও গুলিতে নিহত ৯

ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত প্রদেশে বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Jan 2013, 08:38 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তাদের সূত্রে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।

বাগদাদের স্থানীয় সময় সকাল ৮টায় এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত হুরিয়া এলাকার একটি থানার সামনে এই ঘটনা ঘটে।

দিয়ালা প্রদেশে বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে ৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা ও দিয়ালা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের ২ জন দেহররক্ষীও রয়েছেন। 

কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত এ হামলার গুলোর দায় স্বীকার করেনি।