২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিস্ফোরণে ১০ কিশোরী নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রান্নার খড়ি সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে ১০ কিশোরী নিহত হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন সংবাদ মাধ্যম জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

আফগানিস্তানের পূর্বাঞ্চলে রান্নার খড়ি সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে ১০ কিশোরী নিহত হয়েছে।
সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন সংবাদ মাধ্যম জানিয়েছে।

নিহতদের সবার বয়স ৯ থেকে ১৩ বছর।

দেশটির নানগারহার প্রদেশের চাপেরহার জেলার দৌলতজাই গ্রামে এই ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল এ বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মাদ সিদ্দিক।

তিনি জানান, ওই কিশোরীরা প্রত্যেকেই পৃথক পৃথক পরিবার থেকে এসেছিল খড়ি সংগ্রহের উদ্দেশ্যে। বিস্ফোরণে দুই কিশোরীর অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে বিস্ফোরণটি সদ্য পেতে রাখা বোমার নাকি অবিস্ফোরিত মাইন সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

দশকের পর দশক ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে অবিস্ফোরিত মাইন মাটির নিচে রয়ে গেছে।

সিদ্ধিক জানিয়েছেন, বিস্ফোরণটি কি ধরনের তা অনুসন্ধান করছে পুলিশ।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। বিদেশি বাহিনীরে একাধিক ঘাঁটি রয়েছে এমন একটি রাস্তায় সোমবারের ওই বিস্ফোরণ ঘটানো হয়।

কাবুলের পুলিশ প্রধান জেনারেল আইয়ুব সালাঙ্গি জানান, বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলো একটি ছোট ট্রাকে স্থাপন করে ওই এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।