২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে হামলা, নিহত ৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালবাদ শহরে যুক্তরাষ্ট্র-আফগান যৌথ বিমান ঘাঁটিতে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় ৪ আফগান সেনা ও ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:39 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালবাদ শহরে যুক্তরাষ্ট্র-আফগান যৌথ বিমান ঘাঁটিতে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় ৪ আফগান সেনা ও ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ হামলার সঙ্গে জড়িত ৯ জন আত্মঘাতী হামলাকারীদের সবাই নিহত হয়েছে। কতজন নেটো সেনা আহত হয়েছেন এবং তাদের আঘাত কতটা গুরুতর এ ব্যাপারে কিছু জানায়নি নেটো। তবে ওই ঘাঁটিতে ‘অনেকগুলো বিস্ফোরণ’ ঘটেছে বলে নেটোর পক্ষ থেকে জানানো হয়েছে। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দুই হামলাকারী ঘাঁটিটির বাইরের নিরপত্তা বেষ্টনিতে প্রথম হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এরপর অপর তিন হামলাকারী ঘাঁটির নিরপত্তারক্ষীদের সঙ্গে লড়াই শুরু করে। বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/১৮৩৫ঘ.