ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়ে জাতিসংঘ ভোটকে ‘নেতিবাচক রাজনৈতিক পট’ অভিহিত করে ইসরায়েল বলেছে এতে শান্তি ব্যাহত হবে।
ইসরায়েল সরকারের মুখপাত্র মার্ক রেগেভ বলেছেন, এ পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিনকে আলোচনা প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতির দাবির প্রতি বিপুল সমর্থন জানিয়ে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে সদস্য দেশগুলো। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৮ টি সদস্যদেশ।
ভোটে জয়ের ফলে ফিলিস্তিন এখন জাতিসংঘ বিতর্কে অংশ নেয়াসহ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’তেও যোগ দেয়ার সুযোগ পাবে।
ইসরায়েলের সঙ্গে সহাবস্থানের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীক সমাধানের জন্য এ ভোটকেই শেষ সুযোগ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ওদিকে, গাজার শাসনক্ষমতায় থাকা হামাসের নেতা খালেদ মেশাল বলেছেন, গাাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি আর জাতিসংঘে আব্বাসের ভোট জয় দুটোই এককভাবে কৃতিত্বের দাবিদার এবং ফিলিস্তিনিদের ক্ষমতায়নে শক্তিশালী কৌশল হিসাবে কাজ করছে।
হামাসের শর্ত মেনেই গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি ঘটেছে দাবি করে তিনি বলেন, এতে হামাস একঘরে অবস্থা থেকে মুক্ত হয়েছে এবং আব্বাসের দল ফাতাহর সঙ্গে স¤প্রীতি স্থাপনের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।
মেশাল জাতিসংঘ ভোটকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে ফাতাহর সঙ্গে হামাসের স¤প্রীতি গড়ে তোলার প্রক্রিয়ার আওতায় ফিলিস্তিনের জাতীয় প্রচেষ্টা সুসহংত হবে।
জাতিসংঘ ভোটে জয়ের খবর পাওয়ার পরপরই পশ্চিম তীরের রামাল্লায় উল্লাস করেছে ফিলিস্তিনিরা।
কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র রেগেভ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, “নেতিবাচক এ রাজনৈতিক পটভূমি আমাদেরকে আলোচনা প্রক্রিয়া থেকে দূরে ঠেলে দিয়েছে। এতে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২১০২ঘ.
bdnews24