২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের পরবর্তী গন্তব্য আন্তর্জাতিক আদালত

জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র মর্যাদার পক্ষে রায় পাওয়ার পর তাদের পরবর্তী গন্তব্য হয়ে উঠতে পারে আন্তর্জাতিক আদালতগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ফিলিস্তিন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র মর্যাদার পক্ষে রায় পাওয়ার পর তাদের পরবর্তী গন্তব্য হয়ে উঠতে পারে আন্তর্জাতিক আদালতগুলো। বিশ্ব রাজনীতির আবহে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের এই স্বীকৃতির ভবিষ্যৎ সম্ভাবনা খুব নগন্য হলেও আন্তর্জাতিক আদালত, বিশেষ করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ পাওয়ার জন্য তাদের এ জয় যথেষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর তা পেয়ে গেলে আইসিসি’র অন্যান্য সদসদের মতো ফিলিস্তিনও তখন যুদ্ধপরাধের অভিযোগ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তের জন্য বলা এবং দোষীদের বিরুদ্ধে অভিযোগ আনার ক্ষমতা পেয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের স্বীকৃতির পর ফিলিস্তিন এখন পরবর্তী ধাপে আইসিসি সদস্যপদের জন্য আবেদন করার পথেই যাবে এবং একইসঙ্গে তারা ইসরায়েল সরকার ও কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধপরাধেরও অভিযোগ আনতে পারে। যুদ্ধপরাধের কারণে আইনের গ্যাড়াকলে পড়া এবং গ্রেপ্তার হওয়ার ভয়ে ইসয়েলের কিছু বেসামরিক ও সামরিক নেতা বিদেশ ভ্রমণ বন্ধ করেছে। বিশেষ করে হেগ আদালতে বিচারের মুখে পড়ার ভয়ে আছে তারা- বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র“পের মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রবার্ট মেলি। আর ফিলিস্তিনিরা অনেক দিন ধরেই জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে জয়ী হয়ে আইসিসি তে যোগ দিতে চাইছিল। একজন ফিলিস্তিনি আইসিসি তে যাওয়াকে ইসরায়েলের বিরুদ্ধে আইনি বা কূটনৈতিক ইন্তিফাদা মনে করছেন বলে মত দিয়েছেন। ২০০৯ সালে একবার ফিলিস্তিন ২০০৮-২০০৯ সালের গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে বিচারের অনুরোধ তুললেও আইসিসি’র প্রধান কৌসুলি তা নাকচ করেন এ যুক্তিতে যে, জাতিসংঘে ফিলিস্তিন কেবল একটি ‘পর্যবেক্ষক অঞ্চল’। পরে সেপ্টেম্বরে আইসিসি’র নতুন এক কৌসুলি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের রাষ্ট্র মর্যাদার ভোটে জয়ী হলে আইসিসি এ ব্যাপারে তাদের করণীয় বিবেচনা করতে পারে। হেগ এ অবস্থিত আন্তর্জাতিক আদালত আইসিসি তে ব্যক্তিবর্গের বিচরুদ্ধে অপরাধের অভিযোগ আনা যায়। সংস্থাটি গড়তে রোমে চুক্তি সই করা বিশ্বের ১১৭ টি দেশ তাদের সন্দেহভাজন অপরাধীদের আইসিসি তে সোপর্দ করতে বাধ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম চুক্তিতে সই করেনি। তবে এটি ফিলিস্তিনের জন্য কোনো বাধা নয়। তারা চাইলে চুক্তির আওতায় ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালাতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এফএ/এলকিউ/১৮৪২ঘ.