২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতি ছাত্র বিক্ষোভ, আরো ৪ জনের আত্মাহুতি

চীনের কিনঘাই প্রদেশে তিব্বতি ছাত্ররা বিক্ষোভ করেছে। এছাড়া, আগুনে আরো ৪ তিব্বতির আত্মাহুতিরও খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের কিনঘাই প্রদেশে তিব্বতি ছাত্ররা বিক্ষোভ করেছে। এছাড়া, আগুনে আরো ৪ তিব্বতির আত্মাহুতিরও খবর পাওয়া গেছে। মানবাধিকার কর্মীদের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে এক হাজারের বেশি ছাত্র অংশ নিয়েছে। একটি বইয়ের বিষয়বস্তু নিয়ে তাদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০ জন শিক্ষার্থী হাসপাতালে রয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন ও মানবাধিকার কর্মীদের দেয়া তথ্যে জানা গেছে। ওদিকে, রবি ও সোমবার গানসু, সিচুয়ান ও কিনঘাই প্রদেশে আরো চার তিব্বতি নিজদেহে আগুন দিয়েছে। এদের ৩ জনই মারা গেছে। আরেকজনের অবস্থা জানা যায়নি। বেইজিং এর শাসনের বিরুদ্ধে প্রতিবাদে ২০১১ সাল থেকে এ নিয়ে এ পর্যন্ত ৮০ জনেরও বেশি তিব্বতি নিজদেহে আগুন দিয়েছে। তিব্বতি অঞ্চলে কোন বিদেশি গণমাধ্যমের অনুমোদন নেই। তাই বিক্ষোভ ও আত্মাহুতির খবর নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন। তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কিছু কিছু বিক্ষোভ ও আত্মাহুতির ঘটনা প্রকাশ করলেও সব ঘটনা জানায় না। লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ফ্রি তিব্বত’ জানিয়েছে, কিনঘাই প্রদেশের গনঘে কাউন্টিতে সোমবার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ফ্রি তিব্বত আরো জানিয়েছে, পুলিশ আসার আগ পর্যন্ত সকালের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। এরপর থেকে ঘটনার ধারাবাহিতকা ঠিক ধরা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ‘রেডিও ফ্রি এশিয়া’ জানিয়েছে, “তিব্বতি ভাষা শিক্ষার নিন্দা ও আত্মাহুতি নির্বুদ্ধিতার পরিচয় দাবি করে একটি বই বিতরণের প্রতিবাদে সলহো মেডিক্যাল ইন্সস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৩ঘ.