২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্ট ভেঙে দিয়েছে জাপান, নির্বাচন ১৬ ডিসেম্বর

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা শুক্রবার পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 10:43 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

টোকিও, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা শুক্রবার পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। এর মধ্য দিয়ে ৭ বছরের মধ্যে ষষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচনের পথে রয়েছে জাপান। ২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নোদা নির্বাচনে সবনির্বাচিত বিরোধীদলীয় নেতা শিনজো আবের সঙ্গে প্রতিযোগিতার মুখোমুখি হবেন। আবের দলই বেশির ভাগ আসনে জিতবে বলে মনে করা হলেও নির্বাচনে স্পষ্টত কোনো দলের জয় নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। বিক্রয় কর বাড়ানো এবং ফুকুশিমা বিপর্যয় সামাল দেয়া নিয়ে সমালোচনার কারণে নোদা জনসমর্থন হারিয়েছেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে জনগণের সঙ্গে সংযোগ সাধনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে ক্ষমতাসীন ডেমেক্র্যাটিক পার্টি অব জাপান (ডিপিজে) এবং বিরোধীদল লিবারেল ডেমোক্র্যাটিক লিবারেল পার্টি (এলডিপি)। বিডিনিউজ টোয়েন্টিফোডটকম/কিউএচ/এলকিউ/১৬৩২ঘ.