বাগদাদ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হিজরী সনের প্রথম মাস মুহরমের প্রক্কালে ইরাকজুড়ে চালানো বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।
বুধবার সকালে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো।
মুহরম মাস শিয়া মুসলামনদের কাছে অত্যন্ত পবিত্র মাস। আর ইরাকি শিয়ারা দেশটির আলকায়েদা সমর্থিত সুন্নি জঙ্গিদের হামলার অন্যতম প্রধান লক্ষ্য।
সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয়েছে রাজধানী বাগদাদা থেকে ২৫০ কিলোমিটার উত্তরে কিরকুক শহরে।
এখানে পার্ক করে রাখা গাড়িতে চারটি গাড়িতে বোমা পেতে রাখা হয়। বোমাগুলির পরপর বিস্ফোরণ ঘটানো হলে ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়।
দক্ষিণাঞ্চলীয় শহর হিল্লায় অপর একটি গাড়িবোমা বিস্ফোরণে চারজন নিহত হয়।
এছাড়া বাগদাদের কেন্দ্রীয় অঞ্চলে অপর একটি গাড়িবোমা হামলায় এক পথচারী নিহত ও তিন পুলিশসহ নয় জন আহত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে লক্ষ্য করে হামালাটি চালানো হলেও তিনি অক্ষত আছেন বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫০৫ ঘ.
bdnews24