২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ‘জয়ের ছবি’ চার লাখের বেশি রি-টুইট

গণমাধ্যমের পূর্বাভাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরের পর টুইটারে বারাক ওবামা একটি ছবি দিয়ে প্রতিক্রিয়া জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের পূর্বাভাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরের পর টুইটারে বারাক ওবামা একটি ছবি দিয়ে প্রতিক্রিয়া জানান। ওবামার পোস্ট করা ওই ছবিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ যাবৎকালের সব টুইটের মধ্যে সর্বাধিক সংখ্যক বার রি-টুইট হয়েছে বলে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে। নিজের টুইটারে স্ত্রী মিশেলের আলিঙ্গনে উচ্ছ্বসিত ওবামার ছবিটি টুইট করার কিছুক্ষণের মধ্যেই সেটি চার লাখের বেশি রি-টুইট হয় বলে টুডে নিউজের এক প্রতিবেদনে বলা হয়। “আরো চার বছর”, শিরোনামে ওই ছবি টুইট করেন ওবামা। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ওবামাই আগামী চার বছর বিশ্বের সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্রের নেতৃত্ব দেবেন। ইলেকটোরাল ভোটের হিসাবে প্রায় একশ’ ভোটে এগিয়ে থাকছেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলের মিট রমনি যেখানে ২০৬টি ইলেকটোরাল ভোট পাচ্ছেন সেখানে তার পক্ষে আসছে ৩০৩টি ইলেকটোরাল ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/১৫৫৩ ঘ.