২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে দাঙ্গা বন্ধের আহ্বান ইউরোপের

মিয়ানমারে পশ্চিমাঞ্চলে অক্টোবরের শেষ ১০ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গায় ৮৯ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ব্রাসেলস, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে দাঙ্গা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো। শনিবার মিয়ানমারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সদ্যস্থাপিত পিস সেন্টারে বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান তিনি। মিয়ানমারে অবস্থানকালে প্রেসিডেন্ট থিয়েন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ব্যারোসো। সর্বসাম্প্রতিক সরকারি হিসাব অনুযায়ী, পশ্চিম মিয়ানমারে অক্টোবরের শেষ ১০ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সংঘাতে ৮৯ জন নিহত হয়। কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় এ সময়। ব্রাসেলসেে ক প্রকাশিত এক বিবৃতিতে ব্যারোসো বলেন, “দেশটিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো এবং গণতন্ত্র ফিরিয়ে আনার পে এর প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন। দেশটির সব ধর্মীয় নেতারা লোকজনকে সংযত থাকার আহ্বান জানাবেন বলে আমরা আশা করছি।” এতে আরো বলা হয়, দেশটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবতার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ৪০ লাখ ইউরো সরবরাহ করতে প্রস্তুত রয়েছে ইইউ। মিয়ানমারে গণতন্ত্র এগিয়ে নিতে বিভিন্ন দলের নেতাদের মধ্যে আলোচনার জন্য পিস সেন্টার স্থাপনে ৭ লাখ ইউরো সহায়তা দিয়েছে এবছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউরোপীয় ইউনিয়ন। দেশটিতে জাতিগত শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ২০১৩ সালের মধ্যে আরো ৩ কোটি ইউরো দেয়া হবে বলে ইউরোপীয়ান ইউনিয়নের বিবৃতিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৩৬ঘ