২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ‘নিলম’

ভারতের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিলম বুধবার তামিলনাড়– ও অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিলম বুধবার তামিলনাড়– ও অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে তামিলনাড়–র রাজধানী চেন্নাইয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও বন্দরের মাল ওঠানামার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রদেশ দু’টির সব জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া নিলমের প্রভাবে তামিলনাড়–র বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আশেপাশের এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে বলে জানিয়েছে বিবিসি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়–র উত্তরে নাগাপাত্তাম ও নেলোরের মাঝামাজি এলাকায় বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এর ফলে কাঁচা বাড়িঘর, গাছপালা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এক বিবৃতিতে জানানো হয়। তামিলনাড়– ও অন্ধ্রপ্রদেশে উৎপাদিত চাল, চীনাবাদাম ও ভুট্টার মতো খাদ্যশস্যগুলোও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানানো হয়। ঘূর্ণিঝড়ের গতিপথ থেকে সরিয়ে নেয়া লোকজনের জন্য ইতিমধ্যে চেন্নাইয়ের তিন শতাধিক স্কুল ও কমিউনিটি সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। ২০১১ সালে তামিলনাড়–র পন্ডিচেরিতে ঘূর্ণিঝড়ে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়। ২০১০ সালে অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী এক ঘূর্ণিঝড়ে অন্তত ২৩ জনের প্রাণহানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪০ ঘ.