২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার জনপ্রিয় কবি আওয়ালে গুলিতে নিহত

সোমালিয়ার জনপ্রিয় কবি, নাট্যকার ও গীতিকার ওয়ারসামি শিরে আওয়ালে (৬০) রাজধানী মোগাদিসুতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 05:53 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার জনপ্রিয় কবি, নাট্যকার ও গীতিকার ওয়ারসামি শিরে আওয়ালে (৬০) রাজধানী মোগাদিসুতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তিনি সোমালি শিল্প-সাহিত্যে অবদান রেখে চলছিলেন। সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির কাছে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে গুলি করে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সমালোচনা করে নাটক লিখেছিলেন। রেডিওতে প্রচারিত ওই শ্র“তি নাটকে অভিনয়ও করেছিলেন তিনি। আল শাবাবকে ইসলামের নামে বিভ্রান্ত লোকজন বলে অভিযুক্ত করেছিলেন তিনি। সোমালি জাতীয় সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, লোকজনকে পুলিশে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করে লেখালেখি ও গানের জন্য তাকে মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছিল। বিবিসির সোমালি প্রতিনিধি জানিয়েছেন, ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সোমালি শিল্প-সাহিত্যের জন্য কাজ করে যাচ্ছিলেন আওয়ালে। সম্প্রতি তিনি সোমাল তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছিলেন। সহিংসতা থেকে সরে আসতে যুবকদের উৎসাহিত করতে তার রচিত হাস্যরসাত্মক নাটকগুলো তরুণ প্রজন্মের মাঝে সাড়া ফেলেছিল। দীর্ঘদিন তিনি সোমালি পুলিশের ব্যান্ড দলে কাজ করেন। সোমালি গৃহযুদ্ধের আগে পুলিশ বাহিনীতে অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়। কবি আওয়ালেসহ চলতি বছর গণমাধ্যমের সঙ্গে যুক্ত সোমালিয়ার ১৮জন ব্যক্তিত্ব নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪২ ঘ.