টোকিও, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞায় জাপান ছাড় চায় বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ইরান থেকে তেল আমদানি করে জাপানসহ কয়েকটি দেশ। ইরানের অপরিশোধিত তেলের ক্রেতা জাপান জাপানি ইয়েনের মাধ্যমে এর মূল্য পরিশোধ করে থাকে।
জাপানের বিভিন্ন ব্যাংকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের খোলা অ্যাকাউন্টে এ অর্থ জমা হয়। পরে এ তহবিল ইরানের বেসরকারি ব্যাংকগুলোতে যায়।
কিন্তু যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে এ তহবিল জব্দ হয়ে যাবে। তাছাড়া, ইরানও আর জাপানের কাছে তেল রপ্তানির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করতে পারবে না।
এতে করে ইরান থেকে জাপানের তেল আমদানি আরো কমে যাবে।
আর সে কারণেই নতুন নিষেধাজ্ঞা েেক জাপানের ব্যাংকগুলোকে ছাড় দেয়ার জন্য টোকিওয় ১১ অক্টোবরের বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোি গেইথনারকে অনুরোধ জানান জাপানের অর্থমন্ত্রী কোরিকি জোজিমা।
জাপানের নিক্কেই বিজনেস রিপোর্টে কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার একথা জানানো হয়েছে। টিমোথি গিথনার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
ইরানের অশোধিত তেলের ক্রেতা অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে আপত্তি জানাবে বলে মনে করা হচ্ছে।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার ফলে ইরানের মুদ্রার মান অনেক কমে আসলেও এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশটি।
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করছে এর প্রতিবেশী দেশ ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো। তবে এ ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ।
চলমান নিষেধাজ্ঞার ফলে ইতোমধ্যে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়েছে জাপান। ২০১২ সালের প্রথম আট মাসে জাপান ইরান থেকে প্রায় দুই লাখ ব্যারেল অশোধিত তেল আমদানি করে যা তার আগের বছরের তুলনায় ৪০ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭০০ঘ.
bdnews24