২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মন্ত্রিসভায় রদবদল, পররাষ্ট্রে খুরশিদ

মন্ত্রিসভায় আরো ২২ জনকে নিয়েছেন মনমোহন সিং, যার মধ্যে ১০ জন নবীন রাজনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালমান খুরশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ইউপিএ সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পর ২২ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, যাদের মধ্যে ১০ জন নতুন মুখ। এনডিটিভি জানিয়েছে, রদবদল হওয়া মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালমান খুরশিদ, যিনি আইনমন্ত্রী ছিলেন। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কে রহমান খান। পবন কুমার বানসাল পেয়েছেন রেলের দায়িত্ব। রোববার বেলা সাড়ে ১১টায় শপথ গ্রহণ শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং এনডিভিকে বলেন, আশা করছি ২০১৪ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে এটি মন্ত্রিসভায় শেষ রদবদল। নতুন মন্ত্রিসভাকে তরুণ ও অভিজ্ঞদের মন্ত্রিসভা হিসাবেও উল্লেখ করেন তিনি। মন্ত্রিসভায় রদবদলের ঠিক আগ মুহূর্তে গত শুক্রবার কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন, যাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাসহ তথ্যমন্ত্রী অম্বিকা সোনি, পর্যটনমন্ত্রী সুবোধ কান্ত সাহাই, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী মুকুল ওয়াসনিক। আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী মহাদেব খান্ডেলাও শনিবার পদত্যাগ করেন। স¤প্রতি প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউপিএ চেয়ারপারসন ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠকের পর থেকে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের কথা শোনা যায়। মন্ত্রিসভায় রাহুল গান্ধির স্থান পাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি তালিকায় ছিলেন না। ভারতে দুর্নীতি ও নীতি নির্ধারণে ধীরগতির অভিযোগ ক্রমেই বাড়তে থাকায় আগামী নির্বাচনকে সামনে রেখে এ রদবদলের সিদ্ধান্ত নেয়া হয়। পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বীরাপ্পা মইলি। আর এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জয়পাল রেড্ডি পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন কপিল সিবাল। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পবন কুমার বানসাল পার্লামেন্ট বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব হারিয়েছেন। নগর উন্নয়ন মন্ত্রী কমল নাথ একইসঙ্গে এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মন্ত্রিসভার নুতন মুখদের মধ্যে মনীষ তেওয়ারি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংযুক্ত প্রগতিশীল মোর্চা েেক বেরিয়ে যাওয়ার পর মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হয়েছে তার প্রতিদ্বন্দ্বী দাসমুন্সী ও খান চেšধুরী। পশ্চিমবঙ্গের দীপা দাসমুন্সী ও হাশিম খান চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপ নেন। এছাড়া, জ্যোতিরাদিত্য সিন্দিয়া জ্বালানি মন্ত্রণালয়ের এবং শচিন পাইলট করপোরেট বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পাচ্ছেন। আর পি এন সিং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তেলেগু রাজনীতিবিদ ও চলচ্চিত্র তারকা চিরঞ্জীবকে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশের অপর রাজনীতিবিদ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডি পুরানদেশ্বরীকে পূর্ণ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ বছরের শুরুতে উত্তরাখ-ে কংগ্রেসের জয়ের পর এ অঞ্চলের প্রতিনিধি হরিশ রাওয়াতকে মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করা না হলেও এবার তাকে মন্ত্রিসভায় নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/কিউএইচ/এলকিউ/১৪২১ ঘ.