২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক টাইমসের নিন্দায় চীন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আত্মীয়-স্বজনরা শতশত কোটি ডলারের সম্পদ গড়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রবিবেদনকে ‘অপপ্রচার’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের আত্মীয়-স্বজনরা শতশত কোটি ডলারের সম্পদ গড়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রবিবেদনকে ‘অপপ্রচার’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে দেশটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওয়েনের পরিবারের সদস্যরা “২শ কোটিরও বেশি মার্কিন ডলারের সম্পদ নিয়ন্ত্রণ করছে।” দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটির কোন গোপন অভিপ্রায়’ আছে। প্রতিবেদনটি প্রকাশের পর চীনে নিউইয়র্ক টাইমসের চীনা ও ইংরেজি উভয় ভাষার সাইট দুটি বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “কয়েকটি প্রতিবেদনে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং এগুলোর কোন গোপন অভিপ্রায় আছে।” নিউইয়র্ক টাইমস ব্লক করা প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারনেটের পদক্ষেপটি ‘আইন অনুযায়ী’ নেয়া হয়েছে। প্রতিবেদনটিতে নিউইয়র্ক টাইমস জানায়, ওয়েনের আত্মীয়-স্বজনরা স্থাবর সম্পত্তি, বীমা ও নির্মাণ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে। সংবাদপত্রটি জানিয়েছে, “ওয়েন জিওয়াবাও ক্ষমতাসীন হওয়ার পর তার ছেলে, মেয়ে, ছোট ভাই ও শ্যালকসহ অনেক আত্মীয়-স্বজন বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৭ঘ.