২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় লড়াইয়ে প- যুদ্ধবিরতি

ঈদুল আযহা উপলক্ষে সিরিয়ায় শুরু হওয়া ৪ দিনের যুদ্ধবিরতি কয়েকদফা সংঘর্ষে প- হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

বৈরুত, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- ঈদুল আযহা উপলক্ষে সিরিয়ায় শুরু হওয়া ৪ দিনের যুদ্ধবিরতি কয়েকদফা সংঘর্ষে প- হয়েছে। কয়েকটি শহরে লড়াইয়ের খবর আসার আগে শুক্রবার সকালে যুদ্ধবিরতি শুরুর পর সহিংসতা কমে এসেছে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু সকাল সাড়ে দশটার দিকে মারাত আল নুমান শহরের সামরিক ঘাঁটিতে সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। হারাস্তা, দামেস্কর শহরতলীতে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। হোমস এবং ইদলিবেও মানুষ নিহতের খবর জানিয়েছে স্থানীয় সমন্বয় কমিটি। বিদ্রোহী এবং সরকারপক্ষ উভয়ই বলেছে, একপক্ষ যুদ্ধবিরতি মানলে অন্য পক্ষও তা মানবে। কয়েকজন বিদ্রোহী কমান্ডার বলেছেন, তারা যুদ্ধবিরতি পালন করতে চায়। কিন্তু তা বহাল থাকবে কিনা এ ব্যাপারে তারা সন্দিহান। ঈদ উপলক্ষ্যে ৪ দিন অভিযান বন্ধ রাখার ঘোষণা বৃহস্পতিবার দিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার সকাল থেকে সোমবার পর্যন্ত এ যুদ্ধবিরতি বহাল থাকার কথা রয়েছে। তবে এ সময়ে বিদ্রোহীদের যে কোনো হামলার জবাব দেয়ার অধিকার রয়েছে বলেও সামরিক বাহিনী আগেই জানিয়েছে। শক্তি সঞ্চয় করে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টায় থাকা সন্ত্রাসী গ্রুপগুলোসহ সীমান্ত এলাকাজুড়ে যোদ্ধা সরবরাহে সহায়তাকারী প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানায় সেনাবাহিনী। আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি এ যুদ্ধবিরতি প্রস্তাব করেছিলেন। এ যুদ্ধবিরতি করানোর চেষ্টায় ব্রাহিমি গত দু’সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্য সফর করছেন। গত বুধবার তিনি এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তাও পান। বৃহস্পতিবার সিরিয়ার শসস্ত্র বাহিনী থেকে এক বিবৃতিতে বলা হয়, “২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সিরিয়াজুড়ে সামরিক অভিযান বন্ধ থাকবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫০ঘ.