উইসকনসিন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে একটি বিউটি সেলুনে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
ঘটনাস্থল থেকে ঘাতকের গুলিবিদ্ধ লাশও উদ্ধার করেছে পুলিশ।
উইসকনসিনের ব্রুকফিল্ডের আজানা সেলুন অ্যান্ড স্পাতে ব্রাউন ডিয়ার এলাকার বাসিন্দা র্যাডক্লিফ হাউটনের (৪৫) বন্দুক নিয়ে ঢোকার খবরে বিপুল সংখক পুলিশ ঘটনাস্থলে আসে। হাউটনের স্ত্রী ওই সেলুনে কাজ করেন।
ব্রুকফিল্ডের পুলিশ প্রধান ড্যানিয়েল টুসাস বলেন, “আমাদের ধারণা পারিবারিক কলহের জের ধররে এ হতাহতের ঘটনা ঘটেছে।”
স্ত্রীর গাড়ির চাকার টায়ার কেটে ফেলার দুই সপ্তাহের মাথায় এ হতাহতের ঘটনা ঘটালেন হাউটন। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার নিয়ে একটি মামলায় চলতি মাসের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হাউটনের প্রতি নির্দেশ ছিল।
গুলিতে নিহতরা সবাই নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে হাউটনেরও গুলিবিদ্ধ লাশ উদ্ধার কর হয়। তবে হতাহত নারীদের মধ্যে হাউটনের স্ত্রী আছেন কি না সে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বিউটি সেলুনে হত্যাকা-ের দ্বিতীয় ঘটনা এটি। গত বৃহস্পতিবার ফ্লোরিডার অরলান্ডোয় এক বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত হন। আহত হন হামলাকারীর স্ত্রী। ওই ঘটনায়ও আত্মহত্যা করেন হামলাকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১১৪৩ ঘ.
bdnews24