এডেন, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের এক সেনা ঘাঁটিতে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিরা হামলা চালালে ১৩ জঙ্গি ও ১৩ সেনা নিহত হয়েছে।
উপকূলীয় ওই ঘাঁটিটিতে বিস্ফোরক ভরা গাড়ি নিয়ে হামলা করে জঙ্গিরা।
শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলী আবিয়ান প্রদেশের শুক্রা শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েমেনি সেনা ও হাসপাতাল সূত্রগুলো।
প্রথম হামলার কয়েক মুহূর্তের মধ্যে সাগর থেকেও ওই সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। এতে আরো অন্তত ১৫ জন সেনা আহত হয়েছেন বলে এক সামরিক সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫২ ঘ.
bdnews24