২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটকের পর ছাড়া পেয়েছিল মালালার হামলাকারী

মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ‘পরিকল্পনাকারীকে’ ২০০৯ সালে তালেবানবিরোধী সেনা অভিযানের সময় আটক করা হয়েছিল বলে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ইসলামাবাদ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলায় অভিযুক্ত পরিকল্পনাকারীকে ২০০৯ সালে তালেবানবিরোধী সেনা অভিযানের সময় আটক করা হয়েছিল। কিন্তু তিন মাস পর তাকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তারা ১৪ বছরের কিশোরী মালালা ইউসুফজাইকে হত্যার পরিকল্পনাকারী হিসাবে আতাউল্লাহ নামের একজনকে চিহিুত করেছেন। তারা জানিয়েছেন, ইসলামাবাদের উত্তর-পশ্চিমে অবস্থিত সোয়াত উপতক্যায় এ মাসে তার স্কুল বাসে যে দুজন হামলা চালিয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে পরিকল্পনাকারী আতাউল্লাহ। তারা আরো জানান, আতাউল্লাহর বয়স ত্রিশের কোঠায় এবং সে এখন পালিয়ে বেড়াচ্ছে বা আফগানিস্তানে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তালেবান কমান্ডার মাউলানা ফজলুল্লাহ’র নির্দেশে আতাউল্লাহ হামলার পরিকল্পনা করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সোয়াত উপতক্যায় তালেবানরা মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর মালালা উইসুফজাই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সবার নজরে আসে। মাথায় গুলি লেগে আহত হয়ে যুক্তরাজ্যে চিকিৎসাধীন মালালা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০০ঘ.