ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী মার্কিন অধ্যাপক লয়েড শ্যাপলে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত জোতির্বিদ হার্লো শ্যাপলের ছেলে।
যুক্তরাষ্ট্রে গণিতবিদ ও অর্থনীতিবিদ হিসাবে তিনি সুপরিচিত। গাণিতিক অর্থনীতি ও বিশেষত গেম থিওরিতে তার অবদান অসামান্য।
লয়েড শ্যাপলের জন্ম ম্যাসাচুসেটস এর কেমব্রিজে ১৯২৩ সালের ২ জুনে। ৮৯ বছর বয়সী শ্যাপলে বর্তমানে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত ও অর্থনীতি বিভাগের এমিরেটাস অধ্যাপক।
১৯৪৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গণিতে øাতক ডিগ্রি এবং ১৯৫৩ সালে প্রিন্সটোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন শ্যাপলে।
অন্যদিকে, অর্থনীতিতে নোবেল জয়ী আরেক অর্থনীতিবিদ অলভিন ই রোথ এর জন্ম ১৯৫১ সালের ১৯ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রের ৬০ বছর বয়সী এই অর্থনীতিবিদ হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক।
তিনি অর্থনীতির গেম থিওরি, বাজার ব্যবস্থাপনা ও পরীক্ষামূলক অর্থনীতি বিষয়ে বিশেষ অবদান রেখেছেন।
১৯৭১ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে øাতক পাস করেন তিনি। এরপর স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয় েেক ১৯৭৩ সালে øাতকোত্তর ও ১৯৭৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রো।
পরবর্তীতে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবনের শুরু। সেখান থেকে পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় এবং পরে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি।
রোথ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ’ (এনবিইআর) এবং ‘ইকোনোমেট্রিক সোসাইটি’রও সদস্য।
দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স সোমবার ‘স্থিতিশীল বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনার চর্চা তত্ত্ব’ -এর জন্য রোথ এবং শ্যাপলেকে নোবেল পুরস্কারের সম্মানে ভূষিত করে।
কীভাবে অর্থনীতির ভিন্ন ভিন্ন উপাদানকে এক সূত্রে গাঁথা যায় তা নিয়ে কাজ করেছেন এ দুই অধ্যাপক।
শ্যাপলে ‘কো-অপারেটিভ গেম থিওরি’ ব্যবহার করে বাজারের দুই পক্ষের মধ্যে বিভিন্ন উপায়ে সংযোগ নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন, কোনো পদ্ধতির বিশেষায়িত নকশা কিভাবে বাজারের দুই পক্ষকেই উপকৃত করতে পারে।
শ্যাপলের তত্ত্বের ওপর ভিত্তি করে রোথ ব্যবহারিকভাবে দেখিয়েছেন কীভাবে স্থিতিশীলতা বাজারের নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাফল্যের ওপর প্রভাব রাখে।
দুই অধ্যাপক আলাদ ভাবে কাজ করলেও শ্যাপলের মূল তত্ত্ব আর রোথের ব্যবহারিক প্রয়োগ, গবেষণা আর ব্যবহারিক নকশা প্রণয়ন অনেক গবেষণার ক্ষেত্র খুলে দেওয়ার পাশাপাশি অনেক বাজারের কার্যকারিতার উন্নয়ন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০০ ঘ.
bdnews24