ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কর্নাটক রাজ্যে এক গৃহবধূ তার ছেলেকে ১৭ বছর ধরে একটি নির্জন কক্ষে আটকে রেখেছেন।
কেশবমুর্থি (৩০) নামের ওই যুবককে তার প্রতিবেশিরা রোববার বন্দিদশা থেকে উদ্ধার করে এনডিটি জানায়।
পুলিশ জানিয়েছে, কর্নাটকের দেবানগিরি জেলার লোকপুরা গ্রামের অধিবাসী কেশবমুর্থিকে ১৯৯৫ সাল থেকে বাড়ির একটি কক্ষে আটকে রাখেন তার মা চৌদাম্মা।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর চৌদাম্মাকে ‘দেবদাসী’ (একটি ধর্মীয় রীতি যার মাধ্যমে নারীরা ঈশ্বরের পতœী হয়ে উঠেন) হওয়ার চেষ্টায় বাধা দেয়ায় তিনি ছেলেকে আটকে রাখেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
প্রস্রাব ও পায়খানা করার জন্যও কেশবমুর্থিকে ওই কক্ষ থেকে বের হতে দেয়া হতো না বলে এনডিটিভির খবরে বলা হয়। এই কয় বছর ধরে ওই কক্ষের একটি জানালা দিয়ে তাকে খাবার দেয়া হতো।
এ বিষয়ে চৌদাম্মা বলেন, ছোট বেলায় কেশবমুর্থি তাকে ও তার অন্য ছেলেকে মারপিট করতো। তাছাড়া তাকে ‘দেবদাসী’ হওয়ায়ও বাধা দেয় সে।
“তাই শিক্ষা দিতে আমি তাকে আটকে রাখি,” বলেন তিনি।
কেশবমুর্থির এই বন্দিদশার কথা জানাজানি হওয়ার পর আশপাশের লোকজন তার ঘরের দেয়াল ভেঙে তাকে বের করে আনে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬৪৯ ঘ.
bdnews24