২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সেনার হামলায় ন্যাটো সেনা নিহত

আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের হামলায় এক ন্যাটো সেনা ও এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 04:57 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কাবুল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের হামলায় এক ন্যাটো সেনা ও এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে। রোববার আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। এ ধরনের হামলাকে ‘আভ্যন্তরীণ হামলা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এসব ক্ষেত্রে সাধারণত ন্যাটোর কাছে প্রশিক্ষণ নেওয়া আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা ন্যাটো সেনাদের গুলি করে হত্যা করে। স¤প্রতি এ ধরনের হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান স্থগিত করেছিল ন্যাটো। দুই সপ্তাহ বন্ধ থাকার পর হামলার একদিন আগে যৌথ অভিযান আবার শুরু করার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০৫৩ ঘ.