২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিসমায়ো ঘাঁটি ছেড়েছে আল-শাবাব

আফ্রিকান ইউনিয়নের (এইউ) সামরিক অভিযানে সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় কিসমায়ো শহর থেকে তাদের ঘাঁটি ছেড়েছে দেশটির ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফ্রিকান ইউনিয়নের (এইউ) সামরিক অভিযানে সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় কিসমায়ো শহর থেকে তাদের ঘাঁটি ছেড়েছে দেশটির ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। শুক্রবার সমুদ্র সৈকতের কাছাকাছি দেশটিতে জঙ্গি গোষ্ঠীটির সর্বশেষ বড় ঘাঁটিতে হামলা চালিয়েছে কেনিয়া ও সোমালিয়ার সেনারা। আল-শাবাবের মুখপাত্র আলি মোহাম্মদ রাজি রয়টার্সকে ঘাঁটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, “শত্র“রা এখনো শহরে প্রবেশ করেনি। তারা কিসমায়োতে যাক, শিগগিরই সেখানটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।” কেনিয়ার উপ-প্রধানমন্ত্রী মুসালিয়া মুদাভাদি বলেছেন, ঘাঁটি ছাড়ার ঘটনায় “আল-শাবাবের অস্তিত্ব সংকটে পড়বে।” ঘটনার পর আল-শাবাব নিয়ন্ত্রিত বেতার কেন্দ্র ‘রেডিও আনদালুস’ বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০১১ সালে আফ্রিকান ইউনিয়নের সেনারা রাজধানী মোগাদিশু থেকে আল-শাবাবের ঘাঁটি উচ্ছেদ করে। এরপর সরকার-সমর্থক বাহিনীগুলোকে নিয়ে জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য শহরও দখল করে এইউ’র সেনারা। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে জঙ্গিরা এখনো বেশ তৎপর এবং যে শহরগুলো কখনো তাদের নিয়ন্ত্রণে ছিলনা সেসব শহরে তারা বোমা ও অন্যান্য হামলা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০০৫ ঘ.