২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে নতুন কৃচ্ছ্র বাজেট

আগামী বছরের জন্য কঠোর ব্যয় কাটছাঁটের নতুন বাজেট ঘোষণা করেছে স্পেন। অর্থনৈতিক মন্দার মধ্যে বয়স্ক ভাতা না কমলেও অন্যান্য খাতে ব্যয় কমছে বহুলাংশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মাদ্রিদ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেন আগামী বছরের জন্য কঠোর ব্যয় কাটছাঁটের নতুন বাজেট ঘোষণা করেছে বৃহস্পতিবার। বাজেটে সরকার ২০১৩ সালের জন্য বয়স্ক ভাতা ও শিক্ষাবৃত্তি বাড়ালেও অন্যান্য খাতে ব্যয় বহুলাংশে কমাবে। মন্ত্রীদের ব্যয় কমবে গড়ে ১২ শতাংশ এবং ২,৫০০ ইউরোর বেশি লটারির অর্থের ওপর আরোপিত হবে ২০ শতাংশ কর। বাজেটের আওতায় সঞ্চয়, কর বৃদ্ধি ও সাংগঠনিক সংস্কারসহ ৩ হাজার ৯শ’ কোটি ইউরোর কর্মসূচি তদারক করবে নতুন বাজেট কর্তৃপক্ষ। এ সপ্তাহে ব্যয় সংকোচনের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যে এ পদক্ষেপ নিল স্পেন। অর্থনীতি পুনরুদ্ধারে ইউরোজোনের অংশীদারদের কাছ থেকে ঋণ সহায়তা পাওয়ার জন্যই এ পদক্ষেপ। স্পেনের উপ প্রধানমন্ত্রী সোরায়া সান্তামারিয়া সরকারের নতুন বাজেটকে ‘সঙ্কট কাটাতে সঙ্কটের বাজেট’ বলে অভিহিত করেছেন। দ্বিতীয়বার অর্থ সহায়তা পাওয়ার শর্ত হিসাবে স্পেন এ ব্যয়সঙ্কোচন করছে। স্পেনের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত তিন মাসে দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়েছে। ইউরাজোনের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশটি ২০১১ সালে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৭ঘ.