২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে অবমাননানির্মাতাকে হত্যার জন্য লাখ ডলার পুরস্কার ঘোষণা

যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্রের নির্মাতাকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন পাকিস্তানের এক মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্রের নির্মাতাকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন পাকিস্তানের এক মন্ত্রী। পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমাদ বিলোর শনিবার এ ঘোষণা দিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। তিনি বলেছেন, এ ‘পবিত্র দায়িত্ব’ পালনের জন্য তিনি নিজের পকেটেে ক পুরস্কারের এই র্অ দেবেন। তালেবান ও আল-কায়েদা এ পুরস্কারপ্রাপ্তির জন্য যোগ্য হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের ওই চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (স.) অবমাননা করার প্রতিবাদে শুক্রবার পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়। সম্প্রতি ওই চলচ্চিত্রের একটি অংশ ইউ টিউবের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় এরইমধ্যে লিবিয়া, মিশর ও তিউনিসিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হয়েছে। লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় সেদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার কর্মকর্তা নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩২৮ ঘ.