২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় গ্যাস ক্ষেত্রে আগুন, নিহত ২৬

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ তামাউলিপাসের একটি গ্যাস প্লান্টে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ তামাউলিপাসের একটি গ্যাস প্লান্টে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোর রাষ্ট্রীয় তেল কোম্পানি পিমেক্স জানায়, যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রেনোসা শহরের বাইরে দুপুরের খাবারের সময় এই প্লান্টের গ্যাস ক্ষেত্রে আগুন ধরে যায় বলে বিবিসি জানায়। পিমেক্স জানিয়েছে, এই দুর্ঘটনায় ২৬ কর্মকর্তা-কর্মচারী মারা গেছে। এদের মধ্যে ২২ জন ঠিকাদার ও ৪ জন কোম্পানির চাকুরে। ঠিক কী কারণে গ্যাস ক্ষেত্রে আগুন ধরে যায় তা এখনো জানা সম্ভব হয়নি। তবে আগুন এখন নিয়ন্ত্রণে বলে তারা জানিয়েছে। দেশটির স্থানীয় সময় দুপুর ১১টায় আগুন লাগার ঘটনাটি ঘটে। এর ফলে নিকটবর্তী রাস্তা কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। অগ্নিনির্বাপন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তারা আহতদের উদ্ধার করে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সেনাবাহিনীকেও তলব করা হয়। জানা গেছে, অবৈধ লাইনের মাধ্যমে অপরাধী চক্র গ্যাস নেওয়ার কারণে পিমেক্সের বিভিন্ন তেল-গ্যাস ক্ষেত্রে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৪ ঘ.