নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আপনি কি ধূমপান ত্যাগ করার চেষ্টা করছেন? তাহলে একা একা চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিন অথবা ‘নিকোটিন প্যাচ’ ব্যবহার করুন।
স¤প্রতি আন্তর্জাতিক এক গবেষণা ফলাফলে দেখা গেছে, একা একা ধূমপান ত্যাগের চেষ্টা থেকে চিকিৎসকের পরামর্শ বা ‘নিকোটিন প্যাচ’ ব্যবহার করে ধূমপান ছাড়া সহজ হয়।
ধূমপান ত্যাগে উদ্দীপকের ব্যবহার নিয়ে আগের করা গবেষণাগুলোতে পরস্পরবিরোধী ফলাফল পাওয়া গিয়েছিল। যদিও ক্লিনিক্যাল ট্রায়ালে উদ্দীপক ব্যবহারে ভাল ফল পাওয়া গিয়েছিল কিন্তু বাস্তব জীবনে সেরকম ফল পাওয়া যায়নি।
কিন্তু সা¤প্রতিক এই গবেষণায় দেখা গেছে, কিছু উদ্দীপক ব্যবহারে ধূমপান ত্যাগের হার চার থেকে পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।
গবেষকদলের প্রধান নিউ ইয়র্কের বাফেলো রসওয়েল পার্ক ক্যান্সার ইনস্টিটিউটের পরিসংখ্যানবিদ কারিন কাসাজা বলেন, “যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ধূমপায়ীরা চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ বা নিকোটিন প্যাচ ব্যবহার করে ধূমপান ত্যাগ করতে তুলনামূলকভাবে বেশি সফল হয়েছেন।”
গবেষকদল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ধূমপান ছাড়ার চেষ্টারত ৭ হাজার ৪শ’রও বেশি ধূমপায়ীর ওপর জরিপ চালিয়ে এসব তথ্য পেয়েছেন।
ধূমপান ত্যাগ করার পরবর্তী ছয়মাস এসব ধূমপায়ীরা গবেষকদের পর্যবেক্ষণে ছিলেন।
এদের মধ্যে ২২শ’ ধূমপায়ী চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করেছে বা নিকোটিন প্যাচ ব্যবহার করেছে, বাকীরা নিজে নিজে চেষ্টা করেছে।
যারা নিজে নিজে চেষ্টা করেছে তাদের মাত্র ৫ শতাংশ পরবর্তী ছয়মাস ধূমপান এড়িয়ে চলতে পেরেছে।
তুলনায়, নিকোটিন প্যাচ ব্যবহারকারী ১৮ শতাংশ ধূমপায়ী পরবর্তী ছয়মাস ধূমপান থেকে বিরত থাকতে পেরেছে, ওষুধ হিসেবে বুপ্রোপিয়ন ব্যবহারকারী ১৫ শতাংশ ও ভারনিক্লাইন ব্যবহারকারী ১৯ শতাংশও পরবর্তী ছয়মাস ধূমপান এড়িয়ে চলতে পেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৫৪ ঘ.
bdnews24