নর্থ ক্যারোলাইনা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ভোটারদের দলে টানার মঞ্চে নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
২য় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হতে ওবামা ভোটারদের মন জয়েরই চেষ্টা চালাবেন তিনদিনের এ সম্মেলনে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির সঙ্গে ওবামা তার সুষ্পষ্ট পার্থক্যগুলো খোলাসা করে ভোটারদের বুঝিয়ে দেবেন আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার যোগ্য তিনি।
সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে মঙ্গলবার েেকই। র্ন ক্যারোলাইনার চারলোট নগরীতে সমবেত হতে শুরু করেছেন রাজনীতিবিদ, প্রতিনিধি ও সেলিব্রেটিরা।
তবে আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। বুধবার অনুষ্ঠান শুরু হয়ে বৃহস্পতিবার ওবামার দলের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমনির সঙ্গে জনপ্রিয়তায় সমান অবস্থানে থাকা ওবামা এ সম্মেলনের মধ্য দিয়ে জনসমর্থনে আরো এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
ওবামা ক্ষমতায় আসার পর ৪ বছরে জনগণের স্তিমিত হয়ে যাওয়া উৎসাহ-উদ্দীপনাকে সম্মেলনের আসরে আবারো জাগিয়ে তোলার চেষ্টা করবেন তিনি।
২০০৮ সালে আশা আর পরিবর্তনের যে শ্লোগান দিয়ে ওবামা জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন, সে ভাষাই ব্যবহার করে আবারো বলবেন, ২য় মেয়াদে আরো ভালো কিছু উপহার দিতে চান তিনি।
সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে ওবামার স্ত্রী মিশেল ছাড়াও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এম/এলকিউ/২৩০০ঘ.
bdnews24