২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুনে উত্তর কোরিয়ায় ৪৮ জনের মৃত্যু

উত্তর কোরিয়ায় টাইফুন বলাভেনের আঘাতে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ায় টাইফুন বলাভেনের আঘাতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত কেসিএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, শত শত গাছ উপড়ে গেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। চলতি বছরের জুন-জুলাইয়ে উত্তর কোরিয়ার বড় ধরনের বন্যা দেখা দেয়। ওই বন্যায় ১৬৯ জনের মৃত্যু হয়। দেশটি এখনো ওই দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তার মধ্যেই আবার ঘূর্ণিঝড় আঘাত হানলো। তবে ঘূর্ণিঝড়ে দেশটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি। জাপানের ওকিনাওয়া দ্বীপে সামান্য ক্ষয়ক্ষতি করে কোরীয় উপদ্বীপে পশ্চিমাংশে আঘাত হানে। টাইফুনের আঘাতে দেশটির হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ততপক্ষে ৫০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২২ ঘ.