২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন হত্যা নিয়ে বইয়ের নেপথ্যে

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান নিয়ে লেখা বইয়ের নেপথ্যে ছিল নেভি সিল টিমের বিরুদ্ধে লেখকের ক্ষোভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযান নিয়ে লেখা বইয়ের নেপথ্যে ছিল নেভি সিল টিমের বিরুদ্ধে লেখকের ক্ষোভ। যার জেরে সামরিক বাহিনীর তথ্য গোপন রাখার চুক্তি ভেঙে বইটি লিখেন সাবেক ইউএস নেভি সিল কমান্ডো ম্যাট বিসোনেট। এমনটিই জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অন্যান্য প্রবীণ সদস্যদের লেখা নতুন এক ই-বইয়ে। এতে বলা হয়েছে, বিসোনেট গত বছর নৌবাহিনী ছেড়ে ব্যবসায় নামার আগ্রহ প্রকাশ করার পর তাকে ‘সিল টিম সিক্স’ থেকে বের করে দেওয়া হয়। বিনা নোটিশে তাকে প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য হাতে ধরিয়ে দেওয়া হয় বিমানের টিকেট। এ কঠোর আচরণেই মনক্ষুন্ন বিসোনেট তথ্য গোপন রাখার বিধিভঙ্গ করেছেন। একাজ করাকে দোষের কিছু বলেও মনে করেন নি তিনি। চুক্তিভঙ্গের অভিযোগ ইতোমধ্যেই বিসোনেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপনেওয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। ২০১১ সালের ২ মে পাকিস্তÍানের অ্যাবোটাবাদের বাড়িতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিল টিমের গোপন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ওই টিমের সদস্য হিসাবে অভিযানে অংশ নিয়েছিলেন বিসোনেট। বইয়ে বিন লাদেন হত্যা অভিযান ও নিজের দল সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য তিনি প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। মার্ক ওয়েন ছদ্মনাম দিয়ে বিসোনেট ‘নো ইজি ডে’ শিরোনামে বইটি লেখেন। মঙ্গলবার এটি বাজারে আসার কথা রয়েছে। তবে বইটির ই-বুক সংস্করণ ‘নো ইজি অপ’ একদিন আগে সোমবার থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছে এর স্বত্তাধিকারী সোফরেপ ডট কম কর্তৃপক্ষ। বইটির সহলেখক সাংবাদিক কেভিন মউরার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতি, বিশেষ করে নিজের সাবেক সহকর্মীদের প্রতি দৃঢ় শ্রদ্ধাবোধ রয়েছে বিসোনেটের। নিজের সহকর্মীদের নিয়ে নেতিবাচক একটি শব্দও লিখেননি তিনি। তবে বিতর্ক এড়াতে বইটি পর্যবেক্ষণের জন্য সেনাবাহিনীর কাছে পাঠানো উচিত ছিলো বলে মনে করছেন অনেকেই। বিডিনিউজ টোয়েন্টিফো র ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৩৮ঘ.