দুবাই, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান তাদের আকাশ প্রতিরক্ষার সব ধরনের সাজ-সরঞ্জাম নিয়ে আগামী মাসে বড় ধরনের সামরিক মহড়া চালাবে।
দেশটির বিমান বাহিনীর একজন কমান্ডার ফারজাদ ইসমাইলি শনিবার একথা জানিয়েছেন। সামরিক শক্তি প্রদর্শনের জন্য চলতি বছর ইরানের চালানো বেশ কয়েটি মহড়ার অন্যতম মহড়া হবে এটি।
মহড়ায় জঙ্গি বিমানও থাকবে এবং জরুরি অবস্থায় সেনারা কী পদক্ষেপ নিবে তারও অনুশীলন করা হবে। ইরানের ইংরেজী ভাষার ‘প্রেস টিভি’ ইসমাইলিরর এ বক্তব্য স¤প্রচার করেছে।
ইসমাইলি আরো বলেছেন, সেনা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর উভয়ই এ মহড়ায় অংশ নেবে। ১৯৭৯ সালের ইরানি বিপ্ল¬বের পর দেশটির সেনাবাহিনীর একটি শাখা হিসাবে ‘রেভল্যুশনারি গার্ড’ বাহিনী প্রতিষ্ঠিত হয়।
জুলাইয়ে “গ্রেট প্রফেট ৭” নামের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলনের মত ব্যাপক পরিসরে কয়েক দফা সামরিক মহড়া চালিয়েছে ইরান। এরপর আগামী মাসে আরেকটি মহড়া চালানের প্রস্তুতি নিচ্ছে দেশটি।
ওদিকে, ইসরায়েলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করে দেয়ার সময় ফুরিয়ে যাচ্ছে। তারা ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে বলে হুমকি দিচ্ছেন।
কিন্তু ইসরায়েল একা যেন এ পদক্ষেপ না নেয় এজন্য দেশটির ওপর ক্রমাগত আন্তর্জাতিক চাপ বাড়ছে।
ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর ধারণা, ইরান হয়তো গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু তেহরানের দাবি, তাদের এ কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০১ঘ.
bdnews24