২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুটি নিতে গিয়ে হামলার শিকার আলেপ্পোবাসী

সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনীর হামলার শিকার হয়েছে বেকারিতে রুটির জন্য লাইনে দাঁড়ানো মানুষ। গত তিন সপ্তাহে অন্তত ১০ টি বেকারিতে জঙ্গি বিমান ও গোলা হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

বৈরুত, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনীর হামলার শিকার হয়েছে বেকারিতে রুটির জন্য লাইনে দাঁড়ানো মানুষ। গত তিন সপ্তাহে অন্তত ১০ টি বেকারিতে জঙ্গি বিমান ও গোলা হামলা হয়েছে। এতে বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লি¬ও)। সংস্থাটি জানায়, “বেপরোয়োভাবে হামলা চালানো হয়েছে এবং হামলার ধরণ ও সংখ্যা দেখে মনে হয়েছে সরকারি সেনারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে।” এইচআরডব্লিউ আরো জানায়, ৫ টি ঘটনা তদন্তে তারা দেখেছে, বেকারির কাছে কেবলমাত্র রুটির জন্য লাইনে দাঁড়ানো মানুষদের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কয়েকজন বিদ্রোহী যোদ্ধা ছাড়া হামলা চালানোর মতো কোনো লক্ষ্যস্থল নেই। ফলে ওই জায়গাগুলোতে যে কেবলমাত্র সাধারণ নাগরিকরাই রয়েছে তা পরিষ্কার। সাধারণ মানুষকে লক্ষ্য করে সরকারি বাহিনীর বেপরোয়া হামলা ‘যুদ্ধাপরাধ’ মন্তব্য করে এইচআরডব্লিউ বলেছে, ১০ টি বেকারিতে হামলা দৈব ঘটনা নয়। তারা বেসামরিক নাগরিকদের বিষয়টি আমলেই নেয়নি। নাগরিদেরকেই হামলার লক্ষ্যবস্তু করেছে। এর আগে ১৬ অগাস্টের এক হামলায় কমপক্ষে ৬০ জন নিহত ও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানায় এইচআরডব্লিউ। ১৭ মাস ধরে চলা আসাদ বিরোধী বিক্ষোভে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আলেপ্পোর অনেক বেকারিই বন্ধ হয়ে গেছে এবং খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। যে বেকারিগুলো এখনো খোলা আছে সেগুলোতেই রুটির জন্য লাইনে দাঁড়াচ্ছে অধিবাসীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৭ঘ.