২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে তালেবান হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক ফাঁড়িতে তালেবান জঙ্গিদের হামলায় বুধবার ৮ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ইসলামাবাদ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক ফাঁড়িতে তালেবান জঙ্গিদের হামলায় বুধবার ৮ সেনা নিহত হয়েছে। একদল জঙ্গি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষিণ ওয়াজিরিস্তিানে ওয়ানা শহরের উত্তরের সামরিক ফাঁড়িতে হামলা চালায়। ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে এ হামলা হল। সেনারা এর জবাবে পাল্টা হামলায় ১০ তালেবান জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৭৫২ঘ.