ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের জন্য জ্বালানি পরিকল্পনা পেশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি।
স্বনির্ভরতার পাশাপাশি এ পরিকল্পনা অনুযায়ী ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।
নিউ মেক্সিকোয় বৃহস্পতিবার এ পরিকল্পনার কথা জানিয়েছেন রমনি। নির্বাচনী প্রচারাভিযানে তিনি এখন অর্থনৈতিক উন্নয়নের দিকে আলোকপাতের চেষ্টা করছেন।
রমনি জানিয়েছেন, জ্বালানির সন্ধানে ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনার জলসীমায় আরো খননের পরিকল্পনা রয়েছে তার। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে ওই অঙ্গরাজ্য দুটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ওদিকে, ওবামার প্রচার শিবিরও প্রচারাভিযানের ইস্যু হিসাবে অর্থনীতিতে ফিরে আসছে।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলছেন, বেকারত্ব মোকাবেলায় কোন প্রার্থী ভূমিকা রাখতে পারে তা ‘পরিস্কার’। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওচিত্রে এ মন্তব্য করেন তিনিক্রেট।
তিনি বলেন, “আমাদের উচিত তার (ওবামার) পরিকল্পনা অব্যাহত রাখা।”
জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন যুক্তরাষ্ট্রের প্রায় প্রত্যেক প্রেসিডেন্ট পদপ্রার্থীর অন্যতম প্রতিশ্র“তি। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাও এ প্রতিশ্র“তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৬ঘ.
bdnews24