২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামা পুনর্নির্বাচিত হলে গৃহযুদ্ধ দেখা দেবে’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হলে দেশে ‘গৃহযুদ্ধ’ দেখা দেবে এবং জাতিসংঘের সেনাদের আগ্রাসনের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন টেক্সাসের লুব্বোক কাউন্টির বিচারক টম হেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচিত হলে দেশে ‘গৃহযুদ্ধ’ দেখা দেবে এবং জাতিসংঘের সেনাদের আগ্রাসনের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন টেক্সাসের লুব্বোক কাউন্টির বিচারক টম হেড। হেড আশঙ্কা প্রকাশ করেছেন, ওবামা হয়তো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব জাতিসংঘের হাতে তুলে দেবেন এবং দেশের জনগণ সহিংসভাবে এর প্রতিক্রিয়া জানাবে। লুব্বোকে ‘ফক্সথার্টিফোর নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি (ওবামা) যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব জাতিসংঘের হাতে তুলে দেওয়ার চেষ্টা নিতে চলেছেন, এমন ঘটলে এর পরিণতি কী হবে?” “আমি বিভীষিকাময় পরিস্থিতিটির কথা চিন্তা করছি- দেশব্যাপী অস্থিরতা, দেশের প্রতি আনুগত্য নষ্ট হওয়া, গৃহযুদ্ধও হতে পারে... আমরা কেবল সামান্য দাঙ্গা বা বিক্ষোভের কথা বলছি না,” বলেন, রিপাবলিকান টম হেড। তিনি আরো বলেন, “আমি লুব্বোক কাউন্টিতে জাতিসংঘের সেনা দেখতে চাইনা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৯ঘ.